• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা সাপ্তাহিক কমলকুঁড়ি ই-পেপার ২৩ নভেম্বর ২০২৬ সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

কমলকুঁড়ি প্রতিবেদক: / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ অক্টোবর প্রার্থীরা সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন ও পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে ১ অক্টোবর তাদের যোগদানের তারিখ চূড়ান্ত হলো।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service