মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আগে শাখাটি শাহজালাল মার্কেটে অবস্থিত থাকলেও এখন তা পরিবর্তন করে জয়নাল আবেদীন মার্কেটে কার্যক্রম শুরু করেছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় ভৈরবগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে নতুন স্থানে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক (ইনচার্জ) মো. কায়েস ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজিএম পুলক রঞ্জন চক্রবর্তী, এজিএম শাফি চৌধুরী, এজিএম মো. ওমর ফারুক এবং ভৈরবগঞ্জ শাখা ব্যবস্থাপক হীরালাল কর্মকার। এ ছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
নতুন ভবনে স্থানান্তরের ফলে গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরাও নতুন ঠিকানায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
#banking
#Bank
#সোনালী
Developed By Radwan Web Service