• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেলাই মেশিন বিতরণ উদ্বোধন কমলগঞ্জে জনকল্যাণ কেন্দ্র এর বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত কমলকুঁড়ি ই-পেপার ১১ নভেম্বর ২০২৬ কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক নিরাপদ পানি ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সংলাপ ও গণমাধ্যম প্রচারণা শ্রীমঙ্গলে উত্তরসুর প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জে রোজিনা বেগম হত্যা মামলা তুলে না নেওয়ায় প্রতিপক্ষ কর্তৃক গাড়ি পুড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (১৬ নভেম্বর) কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী ও নিহতের ভাবি তাসলিমা আক্তার শিপা বলেন, ২০২৫ সালের ২৬ মে কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামে ভোগদখলীয় জমিতে মাটি কাটার প্রতিবাদ করায় স্থানীয় আব্দুর রহিম ও তার সহযোগীদের হামলায় স্কুলশিক্ষিকা রোজিনা বেগম নিহত হন। এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তিনি অভিযোগ করেন, আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আপস না করায় গত ১২ নভেম্বর দিবাগত রাতে প্রতিপক্ষরা নিজেদের বাড়িতে একটি পুরোনো গাড়িতে আগুন দিয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার পাঁয়তারা করছে এবং বাদিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। অথচ ঘটনার দিন তার স্বামী শত কিলোমিটার দূরে শেরপুরের ইনাতগঞ্জে অবস্থান করছিলেন বলে জানান।
সংবাদ সম্মেলনে প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে পালিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয় এবং দ্রুত ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নিহত রোজিনার পুত্র রেজুয়ান তাওয়াবা বলেন, আমার মা হত্যার বিচার চাই। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রোজিনা বেগমের পরিবারের রুনা বেগম, রেজুয়ানা আক্তার, নুরুন নাহার লুবনা প্রমুখ।

 

 

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service