• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা সাপ্তাহিক কমলকুঁড়ি ই-পেপার ২৩ নভেম্বর ২০২৬ সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেলাই মেশিন বিতরণ উদ্বোধন

কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা

কমলকুঁড়ি প্রতিবেদক : / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ‘২য় নিঙোল চাক্কৌবা ২০২৬’ উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় আদমপুরের তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন শুরু হয়।
বিবাহিত মণিপুরি নারীদের  পিতৃগৃহে আমন্ত্রণ জানিয়ে ঐতিহ্যবাহী মণিপুরি খাবারে আপ্যায়ন, উপহার প্রদান ও প্রীতিভোজের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। দুই দেশের মণিপুরি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারিবারিক বন্ধন ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।


মণিপুরি কালচারাল কমপ্লেক্স (বাংলাদেশ), প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম ( মণিপুর) এবং মণিপুরি ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ভারতের মণিপুর রাজ্যের সাবেক মন্ত্রী লেইশাংথেম সুসিন্দ্রো মেইতেই।
উদযাপন কমিটির আহ্বায়ক ইবুংহাল সিংহ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়ন্ত সিংহ, রাকেশ নাওরেম, রাজু মাইবাম।
অশোক আঙোমচা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ইয়ুথ ফোরামের সাংস্কৃতিক সম্পাদক জয়া শর্মা।
শুরুতে অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা মণিপুরি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে উৎসবের মূল আকর্ষণ নারীদের সাথে প্রীতিভোজ  ও উপহার প্রদান  পর্ব অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী পোশাকে মণিপুরি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্প্রদায়ের বিপুল উপস্থিতিতে দিনব্যাপী উৎসবটি এক হৃদয়গ্রাহী মিলনমেলায় পরিণত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service