• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেলাই মেশিন বিতরণ উদ্বোধন কমলগঞ্জে জনকল্যাণ কেন্দ্র এর বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত কমলকুঁড়ি ই-পেপার ১১ নভেম্বর ২০২৬ কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক নিরাপদ পানি ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সংলাপ ও গণমাধ্যম প্রচারণা শ্রীমঙ্গলে উত্তরসুর প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা ধর্মীয় ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এ পূজা সম্পন্ন হয়।

বুধবার আদিশক্তি যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই পূজামণ্ডপে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মঙ্গলঘট স্থাপন, পূজা-অর্চনার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ভক্তরা অঞ্জলি প্রদান এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।


পূজার সার্বিক আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়। দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের পাশাপাশি সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের কামনায় আয়োজিত এ পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। দিনব্যাপি অনুষ্ঠানে হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service