প্রতিষ্ঠার একযুগপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ (বুধবার) সকালে মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর ঘুরে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে একযুগপূর্তির এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ছাদিক আহমদ।
এ সময় অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে রচনা প্রতিযোগিতা ও সন্ধ্যায় আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
Developed By Radwan Web Service