• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন কমলগঞ্জের মুন্সীবাজারে আর্থিক সাক্ষরতা ও শিক্ষার্থী ব্যাঙ্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত মৌলভীবাজারে পুবালী ব্যাংক পিএলসি শাহ মোস্তফা রোড শাখার আধুনিকায়ন ও নবসজ্জা শেষে আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।  – মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান কমলগঞ্জে লক্ষ্মীপুরে দুর্গোৎসবে ছড়ালো ভালোবাসার আলো: ২ শতাধিক বঞ্চিতের মুখে হাসি, বস্ত্র বিতরণ শমশেরনগরে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: জ্ঞানের আলো ছড়াচ্ছে মণিপুরী শিক্ষার্থীরা সড়কের গাছ চুরি: বন ও পরিবেশ রক্ষায় কার অবহেলা, কার দায়? কমলগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ

বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।  – মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান

কমলকুঁড়ি প্রতিবেদক : / ১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়গুলোতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও মাতব্বরি করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ খাত। এই মন্ত্রণালয় ঠিক থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে থাকে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কাজ রেখে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ সব মন্ত্রণালয়ে অযাচিত হস্তক্ষেপ করছেন, যা সুশাসনের লক্ষণ নয়।”
দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, “বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি বাড়ছে এবং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসনকে জনগণের বন্ধু না বানিয়ে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
দুর্নীতিবাজ ও রাজনৈতিক রূপ পরিবর্তনকারীদের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, “অতীতে যারা লুটপাট ও চাঁদাবাজি করেছে, তারা এখন রং বদলে রাজনৈতিক আশ্রয় খোঁজার চেষ্টা করছে। এসব সুবিধাবাদী ও দুর্নীতিবাজদের কোনো দল নেই এবং জামায়াতে ইসলামীতেও তাদের কোনো স্থান হবে না।”
সরকারের প্রতি গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিরোধী দল হিসেবে আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, তবে দেশের স্বার্থে ভালো কাজ করলে সহযোগিতাও করা হবে। আমাদের মূল লক্ষ্য একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।”
উক্ত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service