“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরি পাড়ায় ক্যাশলেস ব্যাংকিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজ পূবালী ব্যাংক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন এবং পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ।
শ্রীমঙ্গল পর্যটন নগরী উপ-শাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনা ও তত্ত্বাবধানে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গ্রাহকরা অংশ নেন। সভায় বক্তারা বর্তমান ডিজিটাল যুগে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরেন এবং দৈনন্দিন কেনাকাটা ও ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) ও ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে ডিজিটাল লেনদেনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও প্রচারণা চালানো হয়।
Developed By Radwan Web Service