• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত

শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার

কমলকুঁড়ি প্রতিবেদক : / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণা জোরদার হয়ে উঠেছে। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে চোখধাঁধানো বিলবোর্ড, ব্যানারের মাধ্যমে সাধারণ ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন প্রার্থীরা।
এলাকা ঘুরে দেখা গেছে, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিভিন্ন বাজার, রাস্তার মোড়, গ্রামগঞ্জে এবং জনবহুল স্থানগুলোতে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের রঙ-বেরঙের শুভেচ্ছা বিলবোর্ড। এসব বিলবোর্ডে তারা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন।
৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের বিলবোর্ডে লক্ষ্য করা যাচ্ছে তারা হলেন
মো. টিটু আহমেদ, মোঃ আব্দুর রহমান খান (পাশা), সিন্ধু দাশ শিমুল, আমিনুর রশিদ মুরাদ, আলী হোসেন, মো. সাইফুর রহমান শিপু।
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের এই সৌজন্য ও শুভেচ্ছা বার্তা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
ভোটাররা জানান, তারা এমন একজন যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বের অপেক্ষায় আছেন, যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। পূজার আমেজ এবং নির্বাচনকে ঘিরে এখন থেকেই ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে উৎসবমুখর ও নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service