• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কমলগঞ্জে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ শ্রীমঙ্গল রেলস্টেশনে কর্নারে চতুর্থবারের মতো বই সরবরাহ ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন এবং কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত    গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত চলতি অর্থছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কমলগঞ্জে ১৩৫তম “প্যাট্রিওটস ডে অব মণিপুর” উদযাপিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি: প্রযুক্তির আলোকবর্তিকায় এক যুগ ও সংস্কৃতির মহামিলন

কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টারঃ / ৫৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সিলেট রেঞ্জ ডিআইজি কর্তৃক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন।১১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান।

পরিদর্শন উপলক্ষে ডিআইজি কমলগঞ্জ থানায় পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।

পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মো: মুশফেকুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ডিআইজি কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার বিভিন্ন রেজিস্টার পত্রাদি পর্যবেক্ষণ করেন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি থানার হাজত খানা এবং ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করেন।

পরে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জসহ মৌলভীবাজার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service