দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, ভ্যালি ও পঞ্চায়েত কমিটির নির্বাচনকে কেন্দ্র করে চা বাগানগুলোতে বইছে আনন্দের জোয়ার। শ্রমিকদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শনিবার উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার ও শ্রীমঙ্গল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রার্থীরা ও তাদের সমর্থকদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচন সভাপতি পদে রাজু গোয়ালা ও পংকজ কন্দ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন পরেশ কালিন্দী, নৃপেন পাল এবং মুকেশ কর্মকার।
কমলগঞ্জ উপজেলার মনু-দলই ভ্যালিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সীতা রাম বীন ও লিটন গঞ্জু প্যানেলের প্রার্থীরা। এই ভ্যালির অধীনে থাকা পঞ্চায়েত ২৩টি চা বাগানের মোট ৫৪টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এদিকে শ্রীমঙ্গলে উপজেলার বালিশিরা ভ্যালী থেকে সভাপতি প্যানেলে বিজয় হাজরা ও মহেশ্বর দাশ প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ভ্যালীর অধীনে পঞ্চায়েত ৪০টি চা বাগানে ১০৫টি প্যানেলে নির্বাচন হচ্ছে।
আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে।
Developed By Radwan Web Service