• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

চলতি অর্থছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কমলকুঁড়ি প্রতিবেদক / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ— স্থানীয় সরকারের এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। এই নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে, যা জাতীয় সংসদে অনুমোদিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই সংস্থান রাখা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ ও মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে এবং স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহত্তর সিলেটের উন্নয়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটের জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের মধ্যে মৌলভীবাজারের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। যার সিংহভাগ গুরুত্ব পাবে শ্রীমঙ্গল অঞ্চলের পর্যটন সড়ক ও অবকাঠামো উন্নয়নে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ স্থানীয় সরকারের অধীন সব সরকারি ভবনকে ধাপে ধাপে সোলার প্যানেলের আওতায় আনা হবে।
শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার ময়লার ভাগাড়টি শহর থেকে দূরে পরিবেশবান্ধব নিরাপদ সরকারি জায়গায় স্থানান্তর করে আধুনিক ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট’ স্থাপন করা হবে, যেখান থেকে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদিত হবে।


এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে একটি গোলাপজাম গাছের চারা রোপণ করেন। মাঠ পরিদর্শনকালে তিনি শ্রীমঙ্গল শিশু উদ্যানকে আরও আধুনিক ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন। মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ এবং শিশুদের খেলাধুলার সামগ্রী স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজের প্রয়োজনীয়তা নিরূপণ করে ব্যয় প্রাক্কলন ও বরাদ্দের প্রস্তাব পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে নির্দেশ দেন তিনি। এছাড়া মাঠটির একাংশে সিনিয়র সিটিজেনদের জন্য মনোরম পরিবেশ সৃষ্টির ঘোষণা দেন এবং মাঠে থাকা ভবনটিকে ইংলিশ ভার্সন স্কুল হিসেবে ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো ও অর্থের বিস্তারিত প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেন।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service