• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বড়লেখায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলগঞ্জ : নি/ষ্পা/প শিশুর আ/কু/তি আর লো/ভের ব/লি: ১২ বছর পর চা/ঞ্চ/ল্য/কর বাবা-খু/ন মামলার রায় কুলাউড়ায় পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কমলগঞ্জে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ শ্রীমঙ্গল রেলস্টেশনে কর্নারে চতুর্থবারের মতো বই সরবরাহ ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন এবং কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত    গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুলাউড়ায় পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

কমলকুঁড়ি প্রতিবেদক / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

 

ডিজিটাল লেনদেনের প্রসার, ক্যাশলেস সোসাইটি গঠন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘দক্ষিণ বাজার ইলেকট্রনিক ব্যাংকিং বুথ’ (সেলফ সার্ভিস সেন্টার)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) জাঁকজমকপূর্ণ আয়োজনে ফিতা কেটে এবং দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুলাউড়া শাখার অধীনে এই নতুন সেবাকেন্দ্রের শুভ দ্বারোদ্ঘাটন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া শাখা প্রধান আবুল খায়ের মো. ইকবাল।
গ্রাহকদের আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দিতে চালু হওয়া এই বুথে রয়েছে জনপ্রিয় কিয়স্ক (Kiosk), আরটিডিএম (RTDM) এবং সিআরএম (CRM) মেশিন। এর ফলে গ্রাহকরা এখন থেকে ব্যাংকে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে, সম্পূর্ণ নিজ উদ্যোগে দ্রুত ও নিরাপদে নিজেদের লেনদেন নিজেরাই সম্পন্ন করার সুযোগ পাবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজতর করতে এবং প্রযুক্তির মেলবন্ধনে একটি ক্যাশলেস সমাজ বিনির্মাণে পূবালী ব্যাংক পিএলসি সব সময় কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই ইলেকট্রনিক বুথটি স্থানীয় গ্রাহকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service