পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার অঞ্চলের বড়লেখা শাখার উদ্যোগে ২৪ আগস্ট বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সফল ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ এবং আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

বড়লেখা শাখার শাখা প্রধান নুপুর বৈদ্যের সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি বিশ্বাস করে, প্রতিটি ছোট পদক্ষেপ পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সবুজ পৃথিবী গড়ে তুলতে পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে।
Developed By Radwan Web Service