• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কুলাউড়ার রবিরবাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও সেলফ সার্ভিস কর্নার উদ্বোধন

Reporter Name / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

‘এক দেশ এক QR, লেনদেনে বাংলা কিউআর’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে পূবালী ব্যাংক পিএলসি আয়োজন করেছে ‘ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস সচেতনতা ক্যাম্পেইন’। গত ১২ জুলাই ২০২৬ রবিবার আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রবিরবাজার শাখায় নতুন এক ‘সেলফ সার্ভিস কর্নার’-এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার অঞ্চলের প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন এবং রবিরবাজার শাখা ব্যবস্থাপক রশিদ আহমেদ।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে গ্রাহকদের তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে নতুন সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন করা হয়। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর (Bangla QR), পিওএস (POS) মেশিন এবং ডিজিটাল দানবাক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে ও ক্যাশলেস সমাজ গঠনে পূবালী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। তারা গ্রাহকদের ঘরে বসে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পেতে ‘পিআই ব্যাংকিং (Pi Banking)’ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service