• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

বড়লেখায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

 

পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার অঞ্চলের বড়লেখা শাখার উদ্যোগে  ২৪ আগস্ট  বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সফল ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ এবং আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

বড়লেখা শাখার শাখা প্রধান নুপুর বৈদ্যের সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি বিশ্বাস করে, প্রতিটি ছোট পদক্ষেপ পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সবুজ পৃথিবী গড়ে তুলতে পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service