• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদের’ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াল সানাবিল ফাউন্ডেশন সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত কমলকুঁড়ি পত্রিকা ৪ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উদযাপনে কমলগঞ্জে চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের র‍্যালি ও অংশগ্রহণ কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

 

“করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


রোববার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান।


সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুদীপ দাশ, উপজেলা ইউসিসিএ সভাপতি সরওয়ার শোকরানা নান্না, বিশিষ্ট ব্যাংকার সালাহ্ উদ্দিন ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণমাধ্যমকর্মী আব্দুস সালাম, সমবায়ী ওয়াকিল আহমদ, জমির উদ্দিন ও পিংকী সিনহা প্রমুখ।
বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরে বলেন, আত্মনির্ভরশীল জাতি গঠনে সমবায়ের বিকল্প নেই। দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল সমবায় সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ‘চলন্তিকা সমবায় সমিতি’ এবং ‘গুড নেইবারস সমবায় সমিতি’-কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service