• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে উত্তরসুর প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদের’ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াল সানাবিল ফাউন্ডেশন সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত কমলকুঁড়ি পত্রিকা ৪ নভেম্বর ২০২৬

জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

 

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও সহজ শর্তে অর্থায়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ীতে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) উপজেলা লিড ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের জুড়ী শাখার অভ্যন্তরীণ প্রাঙ্গণে এ সভা হয়।
ব্যাংকটির জুড়ী শাখার ব্যবস্থাপক জুয়েল সাহার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা ব্যবস্থাপকগণ অংশ নেন। সভায় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাঁদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোর পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ব্যাংকাররা কর্মসূচির সফল বাস্তবায়নে উপজেলা লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের জুড়ী শাখাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সকলের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকদের প্রত্যাশা, এমন সমন্বিত উদ্যোগের মাধ্যমে জুড়ী উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের আওতায় এনে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনা সম্ভব হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service