ব্রিটেনের অন্যতম বৃহৎ বাংলাদেশি সংগঠন ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় সিলেট বিভাগের চার জেলায় মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল কনফারেন্স হলে প্রথম পর্বের উদ্বোধন হয়। সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আনসার মিয়ার সভাপতিত্বে ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের এমপি ব্যারিস্টার ইমরান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাহিদুর রহমান ও কাউন্সিলার হাসানুজ্জামান হাসান খাঁন। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে সংগঠনের প্রেসিডেন্ট ও ইনসানিয়া হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর দাতা ও অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে চার জেলায় এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
ক্বারী ইব্রাহিম আহমেদের তেলাওয়াতে শুরু হওয়া অনুষ্ঠানে দাতাদের নাম পাঠ করেন এম মুহিবুর রহমান মুহিব। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার ইউসুফ আলী, খালেদ চৌধুরী ও সৈয়দ মমশাদ আলী।
প্রকল্পটিতে অর্থায়ন করেছেন ড. হাসনাত এম. হোসাইন এমবিই, শাহিদা এইচ. হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মোহাম্মদ মকিস মনসুর, মোহাম্মদ আশরাফ মিয়া, হেলেন ইসলাম, হারুনুর রশিদ, আব্দুন নূর মোহন, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, গিয়াস উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শাহজানুর রাজা, আশিক মিয়া, নূরজাহান রহমান, রকিবুর রহমান, এ. বি. রুনেল, হারুন আলম, মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), মো. আব্দুল খালেক, ফয়সল রহমান, শাহ নেওয়াজ শাহান ও মোহাম্মদ আব্দুল মুকিত।
Developed By Radwan Web Service