• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত কমলকুঁড়ি পত্রিকা ৪ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উদযাপনে কমলগঞ্জে চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের র‍্যালি ও অংশগ্রহণ কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন মৌলভীবাজার শহরে চড়ই পাখির কিচিরমিচির: পড়ন্ত বিকেলের স্নিগ্ধতা শ্রীমঙ্গলে  “দেবীমঞ্চ” এর ব্যতিক্রমী আয়োজনে শেষ হল শারদ সম্মাননা ২০২৬

সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

“দৌড়াও সুস্বাস্থ্যর জন্য, লাগাও গাছ পৃথিবীর জন্য”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান থেকে চাতলাপুর বর্ডার পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথন প্রতিযোগিতা। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সবুজ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই মেগা ইভেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দেশজুড়ে ছড়িয়ে থাকা দৌড়বিদদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।


‘টিম শমশেরনগর (বিডি)’-এর উদ্যোগে এবং ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড’-এর পৃষ্ঠপোষকতায় ও ‘গিগাবাইট’-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬ শতাধিক দৌড়বিদ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৫টায় ২৫ কিমি ও ৫০ কিমি এবং সকাল ৫টা ৫০ মিনিটে ১০ কিমি দৌড় শুরু হয়। চা বাগানের সবুজ পাতার বুক চিরে, স্নিগ্ধ সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দৌড়বিদরা চাতলাপুর বর্ডার পর্যন্ত এই চ্যালেঞ্জিং পথ পাড়ি দেন।

প্রতিযোগিতা শেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিজয়ীরা হলেন
৫০ কিমি (পুরুষ বিভাগ): চ্যাম্পিয়ন হয়েছেন মইনুল ইসলাম। ২৫ কিমি (পুরুষ বিভাগ): চ্যাম্পিয়ন হয়েছেন মো. সাইফুল ইসলাম ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পারভিন। ১০ কিমি (পুরুষ বিভাগ): চ্যাম্পিয়ন হয়েছেন শুভ্র যাদব ও নারী চ্যাম্পিয়ন হয়েছেন মোহসেনা রহমান।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।


শুরুতে ম্যারাথনের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির রেস কো-অর্ডিনেটর আব্দুল বাসিত, রেস ডাইরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী, ইভেন্ট ম্যানেজার আহমদুর রহমান খোকন এবং কো-রেস ডিরেক্টর আবু সাঈদ মোহাম্মদ রাহী প্রমুখ।

চা বাগান ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে এমন স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব আয়োজন মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী দিনে তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service