• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক নিরাপদ পানি ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সংলাপ ও গণমাধ্যম প্রচারণা শ্রীমঙ্গলে উত্তরসুর প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য সংসদের’ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াল সানাবিল ফাউন্ডেশন সবুজ প্রকৃতির মাঝে ‘শমশেরনগর আল্ট্রা সিজন ৩’ ম্যারাথনে অংশ নিলেন ৬ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক নিরাপদ পানি ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সংলাপ ও গণমাধ্যম প্রচারণা

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

 

গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর আওতাধীন বিদ্যালয় পর্যায়ে কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পানীয় জলের উৎস বৃদ্ধি এবং ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা সুবিধার প্রসারে এক বিশেষ “কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা” অনুষ্ঠিত হয়েছে।


বুধবার কমলগঞ্জ উপজেলার রানীবাজারের তিলকপুর দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক এন্ড্রোক মন্ডল এর সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের সহকারী শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দুরুদ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আঞ্জুমানআরা রুবি। বক্তব্য রাখেন শিক্ষার্থী শ্রদ্ধা সিনহা, অভিভাবক সঞ্জিতা সিনহা প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সিডিপির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংলাপে বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, বিদ্যালয়ে নিরাপদ পানীয় জলের সুব্যবস্থা এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ঋতুস্রাবকালীন ব্যবস্থাপনা সুবিধার গুরুত্ব তুলে ধরা হয়।
সংলাপে বক্তারা বলেন, “বিদ্যালয়ে উপযুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ পানির অভাব অনেক সময় মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার কমিয়ে দেয়। কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্যাড পরিবর্তনের নিরাপদ স্থান, পর্যাপ্ত পানি ও সাবানের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি।”
আয়োজকরা জানান, মৌলভীবাজার সিডিপির এই উদ্যোগের মাধ্যমে উপজেলার আরও তিনটি বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service