• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত কমলকুঁড়ি পত্রিকা ৪ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উদযাপনে কমলগঞ্জে চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের র‍্যালি ও অংশগ্রহণ কমলগঞ্জে সফল যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন শিবানন্দ সিনহা কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন মৌলভীবাজার শহরে চড়ই পাখির কিচিরমিচির: পড়ন্ত বিকেলের স্নিগ্ধতা শ্রীমঙ্গলে  “দেবীমঞ্চ” এর ব্যতিক্রমী আয়োজনে শেষ হল শারদ সম্মাননা ২০২৬ শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড রায় , দুজনের কারাদণ্ড মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে পলিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার এক অনন্য বার্তা

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

মৌলভীবাজার জেলা পুলিশের অক্টোবর মাসের কার্যদক্ষতার ওপর ভিত্তি করে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু।

সভায় পুলিশ সুপার বলেন, “আসন্ন শীত মৌসুমে চুরি-ডাকাতি প্রতিরোধে নৈশ টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়াতে হবে।” সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির তাগিদ দেন তিনি।

সভা শেষে সফল কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই একই থানার ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা জুড়ী ট্রাফিক বিভাগের টিএসআই মোঃ আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া।

এছাড়া মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে বিশেষ ভূমিকার জন্য বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূঁইয়া এবং সদর থানার এসআই আশরাফুল আলম চৌধুরীকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service