• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ!

শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নজরুল বর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি।

‘পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি’-বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক সহযোগিতায় এবং ‘ডা. সুফি ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে উপজেলার ভাড়াউড়া চা বাগান দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি পালিত হয়।

পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন উদীয়মান চিকিৎসক ডা. সালেহা আফরিন বৃষ্টি। এ সময় তাঁকে সার্বিক সহযোগিতা করেন কমলগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এম এ মোনায়েম খান। ক্যাম্পে বিভিন্ন বয়সের প্রায় ৪০ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদানের আগে মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়াইক, বিশিষ্ট সমাজসেবক রাজু এবং বাগান কমিটির নারী নেত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দ।

সেবা কার্যক্রম শেষে ডা. সালেহা আফরিন বৃষ্টি বলেন, “আমি সবসময় অসহায়, দুঃস্থ ও গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি এবং সাধ্যমতো ওষুধপত্র কিনে দিই। উচ্চশিক্ষার জন্য আগামী কয়েক মাসের জন্য আমার লন্ডন যাওয়ার কথা রয়েছে। উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আমি পুনরায় এই চিকিৎসাসেবা আরও ব্যাপকভাবে চালু রাখব।”


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service