মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের লচনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জন হলেন শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি এলাকার অমৃত সিং ছত্রীর ছেলে জয় সিং ছত্রী এবং সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। তবে অপর একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লচনা এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
Developed By Radwan Web Service