• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির নতুন কমিটি গঠিত কমলগঞ্জের ছয়ঘরি গ্রাম: নানা সমস্যায় জর্জরিত কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু কমলগঞ্জে চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান কমলকুঁড়ি পত্রিকা ০৯.০৯.২০২৬ কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন উদযাপিত কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আনিছুর রহমান সভাপতি ও সালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত

মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির নতুন কমিটি গঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২২ আগস্ট ২০২৬ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রিশিয়ানগণ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মতিক্রমে মো. আলমগীর কে সভাপতি এবং রজত দাশ মনি কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, পেশাদার ইলেকট্রিশিয়ানদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে এই সমিতি কাজ করবে। পাশাপাশি সাধারণ গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সেবা প্রদানে সমিতির সদস্যরা সর্বদা সচেষ্ট থাকবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service