• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল রেলস্টেশনে কর্নারে চতুর্থবারের মতো বই সরবরাহ ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন এবং কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও মাছের পোনা অবমুক্ত    গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত চলতি অর্থছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কমলগঞ্জে ১৩৫তম “প্যাট্রিওটস ডে অব মণিপুর” উদযাপিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি: প্রযুক্তির আলোকবর্তিকায় এক যুগ ও সংস্কৃতির মহামিলন আবহমান বাংলার লড়াকু সাধক আব্দুর রহমান ভান্ডারী: লোকসংস্কৃতির নিবেদিতপ্রাণ ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও সেলফ সার্ভিস কর্ণার উদ্বোধন রাজনগরে টেংরাবাজার শাখায় পূবালী ব্যাংক পিএলসি-র “ডিজিটাল ইলেকট্রনিক বুথ” উদ্বোধন

শ্রীমঙ্গল রেলস্টেশনে কর্নারে চতুর্থবারের মতো বই সরবরাহ

কমলকুঁড়ি প্রতিবেদক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

 

শ্রীমঙ্গল রেল স্টেশনে যাতায়াতকারী যাত্রী ও সাধারণ মানুষের অলস সময়কে বইপড়ায় আনন্দময় ও উপযোগী করে তুলতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে স্থাপিত ‘পাঠক কর্নার’-এ চতুর্থবারের মতো নতুন বই সরবরাহ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বই সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

উদ্যোক্তারা জানান, ট্রেন কিংবা যাত্রার অপেক্ষায় থাকা যাত্রীরা যেন স্টেশনে বসে সুস্থ বিনোদন এবং জ্ঞানচর্চায় সময় কাটাতে পারেন, সে লক্ষ্যেই এই পাঠক কর্নারটি চালু করা হয়েছে। ইতিপূর্বেও এখানে কয়েক দফায় বই সরবরাহ করা হয়েছিল। পাঠক ও যাত্রীদের ক্রমবর্ধমান আগ্রহের কথা বিবেচনা করে চতুর্থবারের মতো বইয়ের সংগ্রহ আরও সমৃদ্ধ করা হলো।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে বইপড়ার অভ্যাস বৃদ্ধি পাবে এবং রেল স্টেশন চত্বরে এক ইতিবাচক ও মননশীল পরিবেশ তৈরি হবে।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service