• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন এবং কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা

কমলকুঁড়ি ইন্টারন্যাশনাল ডেস্ক / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

 

বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি রক্ষা ও কল্যাণ সাধনের লক্ষ্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে-এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠিত হয়েছে। গত ১৬ আগস্ট বার্মিংহামে অনুষ্ঠিত এক প্রতিনিধি সম্মেলনে ৪১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং যুবসংগঠক শাহ শাফি কাদির ও সৈয়দ ছায়েম করিমের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নতুন কমিটির নেতৃত্ব
কনভেনার: মোহাম্মদ আশিক মিয়া
কো-কনভেনর: ড. জসিম আহমেদ জোশ
সদস্য সচিব: মো. আব্দুল মুহিত
অর্থ সচিব: রফিকুর রহমান রফু

সম্মেলনে বক্তারা সিলেটবাসীদের অধিকার আদায় ও মানবিক কল্যাণে নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্যা এট্রিয়াম হলে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন ও ‘সিলেটি উৎসব’ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন। উক্ত উৎসব সফল করতে তিনি সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service