• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ

ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

সিলেট বিভাগ ঐক্য পরিষদ ইতালি পালেরমো শাখার উদ্যোগে ইতালি থেকে বাংলাদেশে সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরজু ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ ঐক্য পরিষদের সাবেক সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এমদাদূর রহমান সাইফুল। এছাড়াও ইতালি ও পালেরমোর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট বিভাগ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সম্মানিত নির্বাহী সদস্য, সিলেট জেলা যুব পরিষদের নির্বাহী সদস্য এবং ইতালি পালেরমো বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাবুর রহমান চৌধুরী; ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আসাদূর রহমান চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা সংবর্ধিত অতিথিদের বর্ণাঢ্য প্রবাস জীবন ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে থেকেও দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মানুষের কল্যাণে এই নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বক্তারা তাঁদের এই বাংলাদেশ সফর ও ভ্রমণ আনন্দদায়ক হোক এবং তাঁরা যেন সুস্থ শরীরে ও নিরাপদে পুনরায় ইতালিতে ফিরে যেতে পারেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগ ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা পরিষদ, সাবেক ও বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service