• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

শ্রীমঙ্গল সরকারি কলেজে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার আন্দোলনের অংশ হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ৬ আগস্ট কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান।
পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি বৃহত্তর সিলেট অঞ্চলের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা ধর, শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান  বিভাগের সহযোগী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক  সুদর্শন শীল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  সুব্রত সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি বৃহত্তর সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক পরিমল বাড়াইক, লুৎফুর রহমান, সাবিয়া আলম, জিতু তালুকদার, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মোনায়েম খান প্রমুখ।


বক্তারা বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service