• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বইমুখী করতে ইউএনও জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগ

Reporter Name / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

‘বই পড়ো, জ্ঞান বাড়াও, আলোকিত মানুষ হও’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। ডিজিটাল আসক্তির যুগে কোমলমতি শিক্ষার্থীদের বইমুখী করতে তার এই বিদ্যালয়ভিত্তিক প্রচারাভিযান উপজেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের অতিব্যবহার শিশুদের পড়াশোনা ও বইবিমুখ করে তুলছে। এই সংকট উত্তরণে প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে ইউএনও মো. জিয়াউর রহমান সশরীরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও রূপকথার বই পড়ার প্রয়োজনীয়তা সহজ ও সাবলীল ভাষায় বুঝিয়ে দিচ্ছেন।

তার এই কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও স্থানীয় সুধীজনদের মাঝে দারুণ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা নিয়মিত লাইব্রেরি থেকে বই পড়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিদ্যালয়গুলোতে লাইব্রেরি কার্যক্রম গতিশীল করা এবং শিক্ষার্থীদের মাঝে গল্পের বই বিতরণের এই ধারাবাহিক উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

ইউএনও মো. জিয়াউর রহমান জানান, পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে মুক্তবুদ্ধির মানুষ হিসেবে গড়ে উঠতে বইপড়ার বিকল্প নেই। আজকের শিশুদের ভেতর থেকে গ্যাজেটপ্রীতি কমিয়ে বইমুখী করতে পারলে একটি আলোকিত ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে। শ্রীমঙ্গলের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬’-এর মুকুল পর্বে (প্রথম পর্বে) নির্দিষ্ট কিছু বই নিয়ে উপজেলার ৩৮টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল, আলিম ও সমপর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এই উৎসবের পরবর্তী ‘ফুল’ পর্বের জন্য পাঠ্যতালিকাভুক্ত করার উপযোগী সুন্দর ও মানসম্মত বইয়ের নাম ও লেখকের নাম প্রস্তাব করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিজিটাল আসক্তি দূর করে শিক্ষার্থীদের মননশীল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এমন উদ্যোগ একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন সচেতন মহল।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service