• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার শাখায় ‘সেলফ সার্ভিস কর্নার’ উদ্বোধন

Reporter Name / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

দীর্ঘ ৬৭ বছরের আস্থার প্রতীক পূবালী ব্যাংক পিএলসি-এর মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার ব্রাহ্মণবাজার শাখায় গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি অত্যাধুনিক ‘সেলফ সার্ভিস কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপক প্রবীর রঞ্জন সাহা।
এই সেলফ সার্ভিস কর্নারে সিআরএম (Cash Recycling Machine), আরটিডিএম ও কিওস্ক মেশিনের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে ২৪ ঘণ্টা দ্রুত ও নিরাপদে টাকা জমা, উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল লেনদেন সহজতর করতে এখানে একজন স্মার্ট অফিসার নিয়োজিত রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service