• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত সবুজ উপত্যকার হাতছানি: পর্যটনের নতুন দিগন্ত কমলগঞ্জ কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জের অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন করেন দুদক সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া।
অভয় চরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিষ বিজয় দেব কানুনজ্ঞ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সুজা মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, শ্রীমঙ্গল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফি আহমেদ চৌধুরী, কমলগঞ্জ দুপ্রকের সহসভাপতি আহমদ সিরাজ, প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, অভয় চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান, কমলগঞ্জ দুপ্রক সদস্য আব্বাস আলী, লুৎফুর নাহার, সিদ্দেক আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service