• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (২৩৮, মৌলভীবাজার-০৪) মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, এস আই জিয়াউর রহমান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ পূজা উদযাপন পরিষসদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, কমলগঞ্জ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, পূজা উদযাপন ফ্রন্ট পৌর শাখার সভাপতি সুমন কান্তি দে, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল মালাকার, পূজা কমিটির নির্মল এস পলাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আমাদের এই কমলগঞ্জ। যেকোনো মূল্যে এই সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার জানান, উপজেলার সকল পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী ও প্রতিটি মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজ করবে। ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় পূজা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জরুরি সহায়তার জন্য একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল রুম চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ১৫৪ টি মন্ডপের অনুকূলে বরাদ্দ ৬০০ কেজি চালের ডিও বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service