• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা কমলগঞ্জে বন্যার্তদের পাশে এমপি মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীসাধারণ কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সফল বাবাগণের সংর্বধনা প্রদান মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা

Reporter Name / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

কমলকুঁড়ি প্রতিবেদক :

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা জানিয়েছে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে বরণ করে নেন।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন এবং কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী শিক্ষকদের সমাজের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে শিক্ষা খাতের উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৪ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service