• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ  Kamalkuri Paper 23.09.2026 কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উদযাপিত শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

ফাইরোজ সায়ারা আহমদ জিপিএ ৫ পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন

কমলকুঁড়ি প্রতিবেদক / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ (গোল্ডেন জিপিএ-৫) অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী ফাইরোজ সায়ারা আহমদ।
সে মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘দি ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুল’-এর বিজ্ঞান বিভাগের একজন কৃতি শিক্ষার্থী।

ফাইরোজ সায়ারা আহমদ মৌলভীবাজারের ডেন্টিস্ট কায়ছার আহমদ এবং শিক্ষিকা নূরজাহান বেগমের কৃতি সন্তান। তার এই সাফল্যের পেছনে বাবা-মায়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অসামান্য অবদান রয়েছে বলে সে জানিয়েছে।

নিজের এই সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফাইরোজ সায়ারা আহমদ বলে, “আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মা ও শিক্ষকদের দোয়ায় আমি এই ফলাফল অর্জন করতে পেরেছি। আমি ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।”

তার এই উজ্জ্বল সাফল্যে পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত। তারা ফাইরোজের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service