• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু কমলগঞ্জে চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান কমলকুঁড়ি পত্রিকা ০৯.০৯.২০২৬ কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন উদযাপিত কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আনিছুর রহমান সভাপতি ও সালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত মায়ের ভাষার টানে শেকড়ের ঠিকানায়: কমলগঞ্জে পালিত হলো মনিপুরী ভাষা দিবস শ্রীমঙ্গলে দিগন্তজোড়া কাশফুলের বাতাসে চোখ ও মন জুড়িয়ে দেয়

কমলগঞ্জে চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে চা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে ও রুহি ফান্ডেশনের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী ড. হাজী শাহ্ আলম এর সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জিয়ানা মাদ্রাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, চা জনগোষ্ঠীর নেতা পরিমল বাড়াইক, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য নমিতা সিং এবং সমাজসেবী সাইফুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি লক্ষ্মীনারায়ণ রবিদাশ, সাধারণ সম্পাদক নিশিতা কৈরী ও সহ-সাধারণ সম্পাদক সৌরভ বীন, অর্থ সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, চা জনগোষ্ঠীর পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখতে এবং উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলার ২৩টি চা বাগানের মোট ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service