• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান কমলকুঁড়ি পত্রিকা ০৯.০৯.২০২৬ কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন উদযাপিত কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আনিছুর রহমান সভাপতি ও সালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত মায়ের ভাষার টানে শেকড়ের ঠিকানায়: কমলগঞ্জে পালিত হলো মনিপুরী ভাষা দিবস শ্রীমঙ্গলে দিগন্তজোড়া কাশফুলের বাতাসে চোখ ও মন জুড়িয়ে দেয় কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে রামকান্ত সিংহের পুনরায় যোগদান

শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২১ থেকে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময়ে অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী  শিক্ষা অফিসার অবসরপ্রাপ্ত কিশোলয় চক্রবর্তী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী,  উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন  জারু।
সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক ইনাম উল্ল্যা খান, অলক কান্তি পাল ও আরিফিন সিমির যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক তপন বৈদ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত্তিমূল। এই দীর্ঘ কর্মজীবনে শিক্ষকরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কোমলমতি শিশুদের মাঝে আলোর প্রদীপ জ্বালিয়ে গেছেন। তাদের এই অবদান ও আত্মত্যাগ জাতির ভবিষ্যৎ নির্মাণে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত মোট ৫৩ জন কৃতি শিক্ষককে সম্মাননা জানানো হয়। এর মধ্যে ১৩ জন প্রধান শিক্ষক এবং ৪০ জন সহকারী শিক্ষককে বিশেষ মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের অনেকেই তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং এমন সম্মাননা আয়োজনের জন্য বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখাকে ধন্যবাদ জানান।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান ৬ জন শ্রেষ্ঠ শিক্ষককে পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service