• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা ইলেকট্রিশিয়ান সমিতির নতুন কমিটি গঠিত কমলগঞ্জের ছয়ঘরি গ্রাম: নানা সমস্যায় জর্জরিত কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু কমলগঞ্জে চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান কমলকুঁড়ি পত্রিকা ০৯.০৯.২০২৬ কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন উদযাপিত

কমলগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উদ্বোধনী দিনে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
প্রতিযোগিতার প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ফলাফল ঘোষণা করা হয়। সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুননাহার পারভীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন ও সোমা ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service