• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ছয়ঘরি গ্রাম: নানা সমস্যায় জর্জরিত কমলগঞ্জের ধলাই নদীতে টমটমের সিট তুলতে গিয়ে নিখোঁজ চালক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু কমলগঞ্জে চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান শ্রীমঙ্গলে ২০২১-২০২৬ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান কমলকুঁড়ি পত্রিকা ০৯.০৯.২০২৬ কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন উদযাপিত কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আনিছুর রহমান সভাপতি ও সালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত মায়ের ভাষার টানে শেকড়ের ঠিকানায়: কমলগঞ্জে পালিত হলো মনিপুরী ভাষা দিবস

কমলগঞ্জের ছয়ঘরি গ্রাম: নানা সমস্যায় জর্জরিত

কমলকুঁড়ি প্রতিবেদক : / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামটি দীর্ঘদিনের নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও কাঁচা রাস্তাঘাটের কারণে এই গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় থমকে গেছে। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়া এসব রাস্তা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়ঘরি গ্রামের অভ্যন্তরীণ রাস্তাগুলোর অধিকাংশই আজ পর্যন্ত পাকাকরণ করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে কাঁচা মেঠোপথেই ভরসা রাখতে হচ্ছে এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীদের। একটু বৃষ্টি হলেই এসব রাস্তায় কাঁদা আর পিচ্ছিল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে করে চরম বিপাকে পড়েছে এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।

এছাড়া বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে রাস্তায় উপর একটি কালর্ভাট ভেঙে গেছে। অনেক সময় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। মাঝে মাঝে ছোটখাটো দূর্ঘটনা ঘটছে।

গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে কাঙ্ক্ষিত সময়ে জরুরি সেবা পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। গর্ভবতী নারী, অসুস্থ রোগী কিংবা বয়স্কদের হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স বা কোনো ধরনের যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এছাড়া উৎপাদিত কৃষিপণ্য যথাসময়ে বাজারে নিয়ে বিক্রি করতে না পেরে আর্থিকভাবেও বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন এলাকার কৃষকরা।

এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বহুবার যোগাযোগ করা হলেও ছয়ঘরি গ্রামের রাস্তাঘাট সংস্কার বা পাকাকরণের দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

গ্রামবাসীর প্রাণের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত ছয়ঘরি গ্রামের কাঁচা রাস্তাগুলো পাকাকরণ এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হোক। সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service