নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর মডেল থানায় দায়ের করা দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুক্তরাজ্য প্রবাসী মো. কাইয়ুম মিয়াকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। গত ১৪ মে, ২০২৬ বুধবার দুপুরে রাজনগর উপজেলার একামধু গ্রামে তার বাড়িতে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কাইয়ুম মিয়ার বিরুদ্ধে জিআর ৩৩৮/২৩ ও জিআর ২৪১/২৪ নং মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে পাওয়া না গেলেও, তাকে গ্রেফতারের আইনি তৎপরতা অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
অন্যদিকে, কাইয়ুম মিয়ার পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এসব মামলায় জড়ানো হয়েছে। মামলা দুটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
Developed By Radwan Web Service