• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত কমলগঞ্জে ঐতিহ্যবাহী ‘২য় নিঙোল চাক্কৌবা উৎসব ২০২৬’ উদযাপিত: পারিবারিক বন্ধন ও সংস্কৃতির মিলনমেলা সাপ্তাহিক কমলকুঁড়ি ই-পেপার ২৩ নভেম্বর ২০২৬ সোনালী ব্যাংক পিএলসি ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর মৌলভীবাজারে জেলা পরিষদের ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ শ্রীমঙ্গলে রামনগরে পূবালী ব্যাংক পর্যটন নগরী উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং অনুষ্ঠান শ্রীমঙ্গলের শাপলাবাগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ চা শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা

কমলকুঁড়ি ডেস্ক, রিপোর্ট ॥ / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

e2b33438401cea288b55124be68c6ad1-6992359842ad6.jpg.webp

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ভোটকেন্দ্রে কন্যাসন্তানের জন্মের ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। সেদিন সকালে পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক গর্ভবতী মা প্রসববেদনা অনুভব করেন। পরবর্তীতে ভোটকেন্দ্রেই জন্ম নেয় নবজাতক কন্যাশিশু।

প্রয়াত প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে শিশুটিরনাম রাখা হয় ‘খালেদা’। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

জানা যায়, উপজেলার বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৩৫) ভোট দিতেলাইনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে প্রসববেদনা অনুভব করার পরই জন্ম হয় কন্যাশিশু খালেদা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বেঙনাই গ্রামেনবজাতকের বাড়িতে যান। তিনি শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রসূতি মা ও নবজাতকেরজন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। পাশাপাশি মায়ের হাতে বাঁধাই করা একটি ইউনিক নম্বরসম্বলিত জন্মসনদও তুলে দেওয়া হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, একটি প্রত্যন্তগ্রামে ভোট দিতে এসে এক গর্ভবতী মা সন্তানের জন্ম দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ স্বতঃস্ফূর্তভাবেভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। এই ঘটনা যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি এটি ইতিহাসের অংশহয়ে থাকবে।

মা আম্বিয়া খাতুন বলেন, ভোটের দিন আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার স্মৃতিকে স্মরণ করে মেয়ের নাম রেখেছি খালেদা। আজ প্রশাসনের লোকজন আমাদের দেখতেএসেছিল। 

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেকপাটোয়ারীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service