জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত যুব দিবসের র্যালি ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরাম। সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের সভাপতি জিয়ানা মাদ্রাজী, সহ-সভাপতি লক্ষীনারায়ন রবিদাস (সুমন), সহ-সাধারণ সম্পাদক সৌরভ বীন, এবং ধীরেন ব্যানার্জী, প্রতি গঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।
পরে আলোচনা সভায় চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরাম কে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চা জনগোষ্ঠীর যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে এবং দেশের উন্নয়নমূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়াতে যুব দিবসের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
Developed By Radwan Web Service