• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা শ্রীমঙ্গলে বাস-সিএনজি সং*ঘ*র্ষে ৩ জন নি*হ*ত, আ*হ*ত ৫ কমলগঞ্জে  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কমলগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি অঙ্গন এর কবিতা পাঠের আসর অনুষ্ঠিত তরুনী রুমালির চোখে ছিল কত স্বপ্ন, সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিভে গেল প্রাণ! সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকা ১৬.০৯.২০২৬ খ্রি. বর্ষ ১৬, সংখ্যা ১১ শ্রীমঙ্গলে ঘন ঘন অজগর ও বিষধর সাপ উদ্ধার: বন ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বেগের কারণ

শ্রীমঙ্গলের হাইল হাওরে ১৬ ফুট দৈর্ঘ্য ২৬ কেজি ওজনের অজগর আটকা

কমলকুঁড়ি প্রতিবেদক : / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত হাইল হাওরে স্থানীয় মৎস্যজীবীদের পাতা জালে ১৬ ফুট দৈর্ঘ্য ও ২৬ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ আটকা পড়ে।

বৃহস্পতিবার সকালে জালে জড়িয়ে থাকা অবস্থায় সাপটি দেখতে পেয়ে সাবেক ইউপি সদস্য তাহের আলীকে খবর দেন মৎস্যজীবীরা।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার অক্লান্ত চেষ্টার পর তারা অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন।

উদ্ধারকারী স্বপন দেব সজল জানান, জালে পেঁচিয়ে থাকায় সাপটি মারাত্মক মৃত্যুঝুঁকিতে ছিল। সফল উদ্ধারের পর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে অজগরটিকে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service