বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার স্থানীয় ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এ এই জন্মদিনের অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের পিটিএ সভাপতি জোসেফ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং চিনু রঞ্জন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, এডভোকেট বিল্লাল হোসেন, তাওহীদ ইসলাম দাবা একাডেমির পরিচালক তাওহীদ ইসলাম এবং শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শামসুল হকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও শুভানুধ্যায়ীরা কেক কেটে এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে মঈনুল হকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed By Radwan Web Service