• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৩৫তম “প্যাট্রিওটস ডে অব মণিপুর” উদযাপিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি: প্রযুক্তির আলোকবর্তিকায় এক যুগ ও সংস্কৃতির মহামিলন আবহমান বাংলার লড়াকু সাধক আব্দুর রহমান ভান্ডারী: লোকসংস্কৃতির নিবেদিতপ্রাণ ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও সেলফ সার্ভিস কর্ণার উদ্বোধন রাজনগরে টেংরাবাজার শাখায় পূবালী ব্যাংক পিএলসি-র “ডিজিটাল ইলেকট্রনিক বুথ” উদ্বোধন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন মৌলভীবাজার চক্ষু হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাইরোজ সায়ারা আহমদ জিপিএ ৫ পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন মৌলভীবাজারের সরকার বাজারে পূবালী ব্যাংক পিএলসি-র ইলেকট্রনিক বুথ উদ্বোধন পূবালী ব্যাংক পিএলসি-র ইলেকট্রনিক বুথ শুভ উদ্বোধন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি: প্রযুক্তির আলোকবর্তিকায় এক যুগ ও সংস্কৃতির মহামিলন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

 

 

তথ্যপ্রযুক্তির অফুরন্ত সম্ভাবনা আর দ্রোহে মোড়ানো ডিজিটাল যুগে গণমাধ্যমের রূপ পাল্টেছে। চোখের পলকে খবরের বিস্তার ঘটিয়ে শহর থেকে গ্রাম—সবখানে সত্যের আলো পৌঁছে দেওয়ার নিরলস সারথী অনলাইন সাংবাদিকতা। এই পথচলার এক সফল ও গৌরবোজ্জ্বল অধ্যায় পেরিয়ে এসে যুগপূর্তি উদযাপন করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব।

বুধবার (১২ আগস্ট ২০২৬) মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় এই যুগপূর্তি উৎসব। বর্ণাঢ্য র‍্যালি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, জাদু প্রদর্শনী আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি পরিণত হয়েছিল সাংবাদিকতা, সমাজসেবা ও সংস্কৃতির এক বর্ণিল মিলনমেলায়।

দিনব্যাপী আয়োজনের সূচনা হয় সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের মাধ্যমে। উদ্বোধক হিসেবে জাতীয় পতাকা জাতীয় সংগীতের মাধ্যমে উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে উৎসবের শুভ সূচনা করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

উদ্বোধনের পরপরই বের হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়। ফেস্টুন, ব্যানার আর তরুণ সংবাদকর্মীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

দুপুর ৩টায় অনুষ্ঠিত হয় উদ্দীপনামূলক রচনা প্রতিযোগিতা। নতুন প্রজন্মের মননে সত্য ও বস্তুনিষ্ঠতার বীজবপন করতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় খুদে ও তরুণ শিক্ষার্থীরা।
সন্ধ্যার বিভিন্ন পর্বে বিজয়ীদের হাতে নগদ টাকা, সম্মাননা স্মারক, বই ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এতে প্রথম স্থান: মাছুমা আক্তার মৌমি (৯ম শ্রেণি, আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ), দ্বিতীয় স্থান: আশহাদিয়া খাতুন ঐশী (৮ম শ্রেণি,) মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল)
ও তৃতীয় স্থান: তাওহীদুল ইসলাম (৯ম শ্রেণি, আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ)

সন্ধ্যা নামতেই অডিটোরিয়াম চত্বরে নামে মানুষের ঢল। স্থানীয় সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মূল অনুষ্ঠান।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজী সেলিম আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন:
সহকারী পরিচালক (অর্থ ও হিসাব), সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আব্দুর রশীদ, সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাব মোহাম্মদ গোলজার আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী শাহিন আহমদ, সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় প্রেসক্লাব সুহেল আহমদ, সম্পাদক ও প্রকাশক,দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শেখ বুরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এম. মুহিবুর রহমান মুহিব।

যুগপূর্তির এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সমাজের নানা ক্ষেত্রে অনন্য অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান। সম্মাননা স্মারক গ্রহণ করেন সমাজের নিঃস্বার্থ কর্মীরা:

সফল কৃষক আনসার মিয়া,সাধক ও লোক কবি আব্দুর রহমান ভান্ডারী, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শেখ আলহাজ্ব আব্দুল মুহিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রহমান শাহীন, বিশিষ্ট সমাজসেবক মুহ. আতাউর রহমান, বৃক্ষকন্যা মোসাম্মৎ সাদিয়া আক্তার (ঈশা), বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মাসুমুর রহমান মাতাব (তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মুহ. আতাউর রহমান),অফিসবাজার সমাজকল্যাণ তহবিল সভাপতি ও সমাজসেবক মো. আব্দুল মুকিত, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক (ম্যাজিক মোহন) মোহন মিয়া, সমাজসেবক মো. আজমল আলী শাহ, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন সাংবাদিকতা মানুষের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার প্রধান হাতিয়ার। তবে তথ্যের অবাধ প্রবাহে হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার ওপর বিশেষ জোর দেন তারা। বক্তারা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ১২ বছরের পথচলাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহসভাপতি পিন্টু দেবনাথ এর প্রাণবন্ত উপস্থাপনায় প্রথমেই নররাজ নৃত্যাশ্রম মৌলভীবাজার নৃত্য পরিবেশন করে। পর একক সংগীত পরিবেশন করেন শান্ত, ঐশী, রথি, ভান্ডারী, আজমলসহ আরো অনেকে।
জাদু প্রদর্শন করেন মোহন মিয়ার (ম্যাজিক মোহন) জাদুকরী পারফরম্যান্স এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। দিনব্যাপী এই উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় বলিষ্ঠ ভূমিকা রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এক যুগের পথচলা পেরিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব প্রমাণ করেছে—সত্যের সাথে, মানুষের পাশে থেকে তারা শুধু সংবাদই পরিবেশন করে না, বরং সমাজকে আলোকিত করার এক প্রদীপ্ত শিখা হয়ে পথ দেখায়।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service