মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সরকার বাজারে গ্রাহকদের আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-র ইলেকট্রনিক বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) চৌধুরী মো. শফিউল হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-র মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক (জিজিএম) প্রদ্যোৎ কান্তি দাশ, সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন এবং শেরপুর শাখা ব্যবস্থাপক মো. রকিব উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকার বাজারে এই ইলেকট্রনিক বুথ চালুর ফলে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকরা আরও সহজে, নিরাপদ ও দ্রুততম সময়ে তাঁদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
পরে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বুথটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Developed By Radwan Web Service