• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত

কমলকুঁড়ি প্রতিবেদক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

  “আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। ৯ আগস্ট (শনিবার) সকালে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে শ্রীমঙ্গলের উকিলবাড়ী রোডস্থ কার্যালয় থেকে একটি রঙিন র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে চা জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ও ফেস্টুন-ব্যানার হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


র‍্যালি শেষে আলোচনা সভা সংগঠনের সভাপতি শ্যামল কূর্মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিমল বাড়াইক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন ঝাড়ু, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান সুদর্শন শীল,  মাগুরছড়া পুঞ্জি মন্ত্রী জুডিশন প্রধান সুচিয়াং, খাসি কাউন্সিল এর সাধারণ সম্পাদক অনিল, সমাজসেবার সুপারভাইজার সুমন পাল।

এসময় উপস্থিত ছিলেন স্বপন সাওতাল, সবিতা গঞ্জু, গণেশ কড়া, সুমিত্রা মুন্ডা, সীমা মুন্ডা প্রমুখ।
বক্তারা চা শ্রমিক ও চা জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার সুরক্ষার জোরালো দাবি জানান। বক্তারা বলেন, শত বছর ধরে এই জনপদে বসবাস করলেও চা জনগোষ্ঠী আজও তাদের নায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত। তাই নিজেদের অধিকার আদায়ে চা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চা বাগানের সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service