• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, নতুন স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিলবোর্ড প্রচার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বারডেক্সের মতবিনিময় সভা: পঞ্চম শিল্প বিপ্লবের রূপরেখা ও অর্থনৈতিক মুক্তির আহ্বান কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের দেশে আগমন উপলক্ষে সিলেট বিভাগ ঐক্য পরিষদ পালেরমো শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁ/দা দাবি, গ্রে/ফ/তার ২ অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ 

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

কমলকুঁড়ি প্রতিবেদক / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) আদিবাসী সাংস্কৃতিক কমিটি, বৃহত্তর সিলেটের আয়োজনে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় শ্রীমঙ্গলে একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ও বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের শত শত মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, ব্যানার ও ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিতে তাদের নিজস্ব সংস্কৃতির নানা পসরা ফুটিয়ে তোলা হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের নিজস্ব জীবনধারা, সংস্কৃতি এবং ঐতিহ্যগত জ্ঞান আমাদের জাতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনমান সুরক্ষায় রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং তাদের ঐতিহ্যগত জ্ঞানের সঠিক মূল্যায়নের ওপরও জোর দেন বক্তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল— বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ কন্দ সমাজ, বাংলাদেশ মুন্ডা কল্যাণ পরিষদ, বাংলাদেশ কুর্মী সমাজ, বাংলাদেশ গঞ্জু সমাজসেবক ফোরাম, সাঁওতাল সমাজ কল্যাণ পরিষদ, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, কাপেং ফাউন্ডেশন ও শ্রীচুকসহ অন্যান্য সামাজিক সংগঠনসমূহ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service