পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার আন্দোলনের অংশ হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ আগস্ট কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান।
পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি বৃহত্তর সিলেট অঞ্চলের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা ধর, শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি বৃহত্তর সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক পরিমল বাড়াইক, লুৎফুর রহমান, সাবিয়া আলম, জিতু তালুকদার, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মোনায়েম খান প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed By Radwan Web Service