• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা দৈনিক ঘোষণা’র জেলা সেরা প্রতিবেদক হিসেবে প্রাথমিক মনোনীত হলেন মৌলভীবাজারের শায়েক আহমেদ কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ কমলগঞ্জ উপজেলা প্রশাসনে হঠাৎ বদলির হিড়িক: জনমনে আশঙ্কা ও নানা প্রশ্ন কমলগঞ্জের পতনঊষার – নয়াবাজার সড়কে রোপিত অর্ধশতাধিক গাছ মরে যাচ্ছে ও চুরির অভিযোগ: কার্যকর পদক্ষেপের দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর নতুন দায়িত্বে মণিপুরী সমাজের পরিচিত মুখ দেবাশীষ কুমার সিংহ: শেকড়ের টানে সমাজসেবায় অবিরাম পথচলা কমলগঞ্জের আবৃত্তি অঙ্গন’-এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন শমশেরনগরে ‘সৈয়দ কনভেনশন হল’-এর শুভ উদ্বোধন শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলকুঁড়ি প্রতিবেদক / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৬টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরের স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ রোড, মাছবাজার ও সবজিবাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এর ফলে রাস্তাঘাট সংকুচিত হয়ে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এর আগে ফুটপাত দখলমুক্ত রাখতে একাধিকবার মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হলেও তা অনেকেই উপেক্ষা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং নিয়ম অমান্য করায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিকে, শহরের বিভিন্ন স্থানে মালিকানাধীন গবাদিপশু অবাধে বিচরণ করায় জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিঘ্নিত হওয়ার ঘটনায় একটি পৃথক অভিযানও পরিচালনা করা হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, এসব গরু ডাস্টবিনে খাবার খুঁজতে গিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল নোংরা করছিল। অভিযানে তিনটি গরু আটক করা হয়। পরবর্তীতে ভুরভুরিয়া চা বাগানের সংশ্লিষ্ট গরুর মালিক মুচলেকা দিয়ে গরুগুলো ছাড়িয়ে নেন।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে শহরের ফুটপাত দখলমুক্ত রাখা, তীব্র যানজট নিরসন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service